পদ্মা সেতু হয়ে ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে আজ থেকে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে করিম গ্রুপের গোল্ডেন লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা।
করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন বলেন, ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।
তিনি আরও বলেন, ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। এক্ষেত্রে আপাতত আমরা ভাড়া ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে প্রয়োজন হলে এ ব্যাপারে সমন্বয় করা হবে।
গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুই দিন পর আজ থেকে বাস চলাচল শুরু করতে পেরেছি।
তিনি বলেন, সোমবার এ ব্যাপারে বিআরটিএর আনুষ্ঠানিক অনুমতি আমরা পেয়েছি। এ জন্য আজ সকাল ৬টায় পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে আমাদের প্রথম বাসটি ছেড়ে গেছে।
গোল্ডেন লাইন পরিবহন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি পারাপারে ঢাকার গাবতলী যেতে নন এসি ৪০ আসনের বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে যাত্রী প্রতি ভাড়াও ৩৫০ টাকায় থাকবে। ৬টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টায় বাস চলাচল করবে এই রুটে।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











