ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৭:০২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

পদ্মা সেতুতে মা-বোনের সঙ্গে উচ্ছ্বসিত জয়

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতু হয়ে সড়কপথে আজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।   

যাত্রাপথে পদ্মা সেতুতে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল। সজীব ওয়াজেদ জয় ছবিটি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।  

পরে জাজিরা প্রান্তে যাত্রা বিরতি নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান তারা। 

সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কয়েকটি কর্মসূচিতে যোগ দান শেষে বিকেলে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। চেলে সজিব ওয়াজেদ জয় সেদিন দেশে ছিলেন না।