ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৩:৩৮:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি

পদ্মায় গোসল করতে গিয়ে তিন বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তিন বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কলেজ ও বাকি দুই জন স্কুলছাত্রী।

নিহতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে কলেজের প্রথম বর্ষের ছাত্রী জিম (১৭) ও তৃতীয় শ্রেণির ছাত্রী ইশা (৯)। এবং তাদের প্রতিবেশী শহীদুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শিব্রা (১২)।

রাজশাহীর বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

-জেডসি