ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৭:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

পদ্মায় ২২ দিন ইলিশ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীর পদ্মায় মা ইলিশ রক্ষায় ২৬ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা করেছে। ৪ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। 

বাঘা উপজেলা মৎস্য অফিস মা ইলিশের প্রজনন নিরাপদ করতে শনিবার  সকালে এক মতবিনিময় সভায় মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ মিঠা পানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এছাড়া এই দিনে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার সকালে উপজেলা হলরুমে আড়ানী, বাঘা, বাউসা, গড়গড়ি, মনিগ্রাম, বাজুবাঘা, চকরাজাপুর এলাকার প্রান্তিক পর্যায়ের জেলে ও জনপ্রতিধিদের নিয়ে জনসচেতনামূলক সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। 

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু প্রমুখ।