ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৬:৪৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

পবিত্র শবে বরাতের সরকারি ছুটি ২২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে আগামী ২২ এপ্রিল (সোমবার) পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার এই আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পবিত্র শবে বরাত উদযাপনের জন্য পূর্ব ঘোষিত ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল সরকারি ছুটি পালিত হবে। নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

২০১৯ সালের ছুটির বর্ষপঞ্জি অনুসারে ৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল পবিত্র লায়লাতুল বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। আর শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে।

এই বছর রজব মাস ৩০ দিনে শেষ হয় ও শাবান মাস শুরু হয়েছে গত ৮ এপ্রিল। সেই হিসেবে এবার শবে বরাত হবে ২১ এপ্রিলের দিবাগত রাতে। একদিন পিছিয়ে যাওয়ার কারণে শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করা হয়।

এর আগেও গত শনিবার সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।কিন্তু ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, শাবান মাসের চাঁদ ৬ এপ্রিল দেখা গেছে। তাদের এই দাবির পরই একধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়।আর সেই বিভ্রান্তি কাটাতে আলেম-ওলামাদের নিয়ে গঠন করা হয় ১১ সদস্যের একটি সাব-কমিটি। আর এই কমিটি কমিটির সুপারিশে ২১ এপ্রিল শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

এদিকে, গত ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে এই মর্মে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে করা এক আবেদন করার জন্য অনুমতি চাইতে গেলে শবে বরাত নিয়ে নতুন করে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলে জানিয়েছে হাইকোর্ট।

আদালত বলেন, এখন একবারেই লাস্ট স্টেজ। এই অবস্থায় নতুন করে বিভ্রান্তির অবকাশের সুযোগ নেই। হলফনামা করতে আমরা অনুমতি দিতে পারছি না।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আবেদনের পক্ষে ছিলেন- মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, আবেদনকারীদের দাবি ৬ এপ্রিল চাঁদ দেখা গেছে। সেই অনুসারে ২০ তারিখ শবেবরাত হওয়ার কথা। সেই বিষয়ে কিছু তথ্য নিয়ে ১০ জন আবেদন করতে চাচ্ছে। আদালত তা বাতিল করে দিয়েছে।

ইতিমধ্যে ২২ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারণ করে সকল আধা সরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি সংস্থার ছুটির জন্য নোটিশ জারি করতে শুরু করেছে।

মুসলমান সম্প্রদায়ের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্যপূর্ণ রাত।পবিত্র এই রাতেই পাপ-পূণ্যের ভাগ্য নির্ধারণ করা হয়। অতীতের সকল পাপ থেকে মুক্তি এবং সামনের দিনেগুলোতে সুখ-সমৃদ্ধির জন্য এই রাতে সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কেননা মহান এই রাতে ইবাদত করলে মহান রাব্বুল আল-আমিন সবাইকে ক্ষমা করেন।

-জেডসি