ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:২১:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

পবিপ্রবিতে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বর্জন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নোটিশে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক এবং তারা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ উচ্ছৃঙ্খলায় লিপ্ত হয়। এর আগে গত ২৩ জানুয়ারী র‌্যাগিংয়ের দায়ে ১৫ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনু-রশীদসহ প্রায় অর্ধশত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ প্রতিবেদককে বলেন, সংকট নিরসনে খুব দ্রুতই উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-জেডসি