পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতন (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্দিনগর এলাকায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে এক নারী ও পুরুষকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে মারধরের শিকার ওই নারী বাদী হয়ে গ্রাম্য চিকিৎসক জাফর আহমেদসহ আটজনের নামে থানায় মামলা করেছেন। পরে আজ বৃহস্পতিবার দুপুরে মামলার প্রধান আসামি জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় করমুল্যাহ্ থেকে সুধারাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার ওই নারী বুদ্ধিনগর এলাকায় মা ও সন্তান নিয়ে বসবাস করেন। তিনি স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। ওই নারীসহ আরেকজনকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর পাশে নারীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন চিকিৎসক জাফর। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থায় তার মাথা ন্যাড়া করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি জানান, তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। টাকা আনার জন্য গত রোববার সকালে ওই নারীর বাড়ি গেলে স্থানীয় কয়েকজন পরকীয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরে তার সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তাকে ছাড়েনি। ওই নারী ও পুরুষকে মারধর করা হয়।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি জানান, গত রোববার সকালে পরকীয়ার অপবাদ দিয়ে জাফর আহমেদ ওরফে জাফর ডাক্তারসহ বেশ কয়েকজন মানুষের সামনে দুই নারী-পুরুষের ওপর বর্বর নির্যাতন চালায়। নির্যাতনের পর পুরুষের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরে নির্যাতনের শিকার ওই পুরুষকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল মধ্যরাতে নির্যাতনের শিকার ওই নারী অভিযুক্ত পল্লী চিকিৎসক জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে সুধারাম থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আজ মামলার প্রধান আসামি পল্লী চিকিৎসক জাফরকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



