ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির

পরকীয়ার জেরে বান্দরবানে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরকীয়ার জেরে বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এসময় দায়ের এলোপাথাড়ি কোপে আহত হয়েছে পরকীয়ায় জড়িত প্রেমিক।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত শাহিনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়ার মৃত ইব্রাহিমের মেয়ে। অন্যদিকে, ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পরকীয়া প্রেমিক মো. মিজানকে (২৪) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘাতক স্বামী জাকির হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে তিনি আজিজনগর পুলিশ ফাঁড়িতে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়েছে।

-জেডসি