ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাশুড়ি রোকেয়া বেগম আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ি রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার বেলা ৩টা ৪৫ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঢাকার গুলশানের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ি রোকেয়া বেগম আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের মরহুম ভোলাই হাজীর কন্যা। মরহুমের ব্যক্তি জীবনে সদালাপী, পরোপকারী ও দূরদৃষ্টিসম্পূর্ণ নারী ছিলেন। 

তার প্রথম জানাজা শনিবার সকাল ১০টায় আড়ানী সরকারি মনোমহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাজশাহী মহানগরীর মনিবাজারে বাদ যোহর দ্বিতীয় জানাজা নামাজ শেষে নগরীর হেতেম খাঁ গোরস্থানে স্বামী ও জ্যৈষ্ঠ সন্তানের কবরের পাশে সমাহিত করা হবে। 

তার মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।