পরাজয়ের আভাসে একা হয়ে পড়ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়ে প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটে হেরে যাওয়ার আভাস পেয়ে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে সরতে শুরু করেন। ফলে অনেকটা একা পড়ছেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিএনএনকে বলেন, ‘এটা শেষ হয়ে গেছে। তবে ট্রাম্প কী করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে।’
এই উপদেষ্টার দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সম্মেলন কক্ষে মিথ্যা বিবৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এর পর ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের বিভাগীয় প্রধানদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী করণীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে ট্রাম্পের পরবর্তী করণীয় কী হতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া আর কে জানেন!’
এছাড়া ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলেও যে প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে আগানো হচ্ছে, তা ঠিক নয় বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবিরেও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের আরেক উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ‘চুরি হয়ে যাওয়ার’ যে অভিযোগ ট্রাম্প করেছেন, সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন। এরইমধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে, এখনও পাঁচ রাজ্যে ঝুলছে ট্রাম্প ও বাইডেনের ভাগ্য। সার্বিক ফলাফলে বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। পেনসিলভানিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে কমছে ব্যবধান।
অবশ্য নর্থ ক্যারোলিনায় শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। ভোটের পর থেকেই ট্রাম্প দাবি করছেন, নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে।
যে পাঁচটি রাজ্যের ভোটের ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভানিয়ায়, ২০টি। এছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলাইনায় ১৫, অ্যারিজোনায় ১১ ও নেভাডায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।
এর মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।
এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে। শুধু পেনসিলভানিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








