পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেয়ার চেষ্টা চলছে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলছে বাংলা নাকি ঢুকতে দেয়নি। বাংলা ঢুকতে না দিলে, এত লোক এল কীভাবে? ইতোমধ্যেই ট্রেন ও বাসে করে সাড়ে ৮ লাখ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। আগামী ১০ জুনের মধ্যে সাড়ে ১০ লাখ মানুষ বাংলায় ঢুকবে।
রাজ্য সচিবালয় নবান্নে ঘূর্ণিঝড় আম্পানের কারণে বিভিন্ন জেলায় ত্রাণ ও পুনর্গঠন ব্যবস্থা নিয়ে বুধবার পর্যালোচনা সভায় ওই মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের আগে পরিকল্পনা করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরালে এই তিন মাস তাদের কষ্ট হতো না। পরিযায়ী শ্রমিকরা যারা পড়ে আছেন তাদের ঠিকমতো খেতে দেওয়া হয়নি। চিকিৎসা করা হয়নি, তাঁরা একটা টেনশন নিয়ে সেখানে পড়ে ছিলেন। কোনও সাহায্য যায়নি।
মমতা বলেন, পরিযায়ী শ্রমিকদের আনতে ট্রেন ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে। একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরে আসছেন তাঁদের ট্রেন ভাড়া আমাদের সরকার দিয়ে দিয়েছে। রাজ্যে আসার পরে তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে। সুতরাং, যারা এসব নিয়ে রাজনীতি করেন তাঁদের আমি বলি, যারা ট্রেনের ভাড়াটুকু পর্যন্ত দিতে পারেন না তাঁরা পরিযায়ী শ্রমিকদের কাছে দয়া করে উত্তেজনামূলক ভাষণ দেবেন না।
মমতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এক আবেদনে বলেন, চলমান মহামারী কারণে মানুষ অকল্পনীয় অনুপাতের অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি অসংগঠিত সেক্টরে সাধারণ মানুষসহ অভিবাসী শ্রমিকদের এককালীন সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে স্থানান্তর করার জন্য। এজন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের একটি অংশ ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











