পরীক্ষা দিতে হিজাব খুলতে বাধ্য করা হলো শিক্ষার্থীদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
ভারতের কর্ণাটকে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশের পূর্বে হিজাব খুলে বাধ্য করা হলো। পরীক্ষার দিন রাজ্যের হুগলি জেলার একছাত্রী বোরকা পরে আসায় তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং স্কুলড্রেস পরে পরীক্ষা দিতে আসতে বলা হয়।
সোমবার (২৭ মার্চ) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হওয়ার আগে হিজাবের বিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন, কেউ হাইকোর্টের রায় লঙ্ঘন করলে তাকে পরীক্ষায় লেখার অনুমতি দেওয়া হবে না এবং নিয়ম লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সরকারি কর্মকর্তা ধারওয়াদ মোহন কুমার জানান, ওই শিক্ষার্থী সিভিল ড্রেস পরে পরীক্ষা দিতে এসেছিল তাই তাকে বোরকার পরিবর্তে স্কুলড্রেস পরে আসতে বলা হয়। এ জন্য তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়। আমরা তাকে উচ্চ আদালতের আদেশের কথা স্মরণ করিয়ে দিই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী নিয়ম লঙ্ঘন করলে আমরা তার সঙ্গে আপস করব না। প্রত্যেকের উচিত উচ্চ আদালতের আদেশ মান্য করা। ছাত্রীদের হিজাব খুলেই পরীক্ষা দিতে হবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেন, সরকারি নিয়ম লঙ্ঘন করলে পুলিশ স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেবে। আমি নিশ্চিত, যেকোনো শিক্ষার্থী এ ধরনের কাজ করবে না এবং তারা নির্বিঘ্নে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবার কর্ণাটকে ৮ লাখ ৭৪ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করেছে। তবে কিছু মুসলিম ছাত্রী হিজাবের প্রতিবাদে পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে।
এদিকে বাগালকোট জেলায় এমন ঘটনায় এক স্কুলছাত্রীকে বোরকা পরিবর্তন করতে বললে সে পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়ে দেয়।
উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্ট চলতি মাসের শুরুতে জানিয়েছে, হিজাব কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় এবং প্রত্যেকেরই তাদের স্কুল বা কলেজের ড্রেসকোড মেনে চলতে হবে।
সূত্র : এনডিটিভি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










