পরীমনি আবার হাসপাতালে
| উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০১ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার
এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার শরীরে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত দুইটা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট দিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘আবারও।’ তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল থেকে জানা গেছে, তার রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্ত পরীক্ষার প্রতিবেদনগুলো আজ শনিবার পাওয়া যাবে। এরপর চিকিৎসক জানাবেন এটা কী ধরনের জ্বর। এর আগে জ্বর কমার জন্য ওষুধ দেওয়া হয়েছে পরীমনিকে।
এদিকে ঈদের দিনও হাসপাতালে ছিলেন পরীমনি। বাসায় অসুস্থতা বোধ করার পর ১৬ জুন সকালে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখন পরীমনির উদ্বেগ ও উৎকণ্ঠা সমস্যা ছিল। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ভর্তি ছিলেন তিনি।
পরীমনির সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্বপ্নজাল’। পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। গত ৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ ছবি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







