পরীমনি ও রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে: র্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরো বলেন, পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। র্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হবে। তবে তাদের কী মামলা হবে- এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ জানিয়েছেন, পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ছাড়া নথিপত্র যাচাই–বাছাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, এ ধরনের ঘটনায় জড়িত আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।
বুধবার বিকাল সাড়ে ৪টার কিছু সময় আগে চিত্র নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র্যাব। চার ঘণ্টার অভিযানে মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে রাজের বাড়িতে অভিযান শুরু করে র্যাব সদস্যরা। এসময় তার বাসা থেকে মাদকসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে চলচ্চিত্র নায়িকা পরীমনির বাসায় থরে থরে সাজানো ছিল দেশি-বিদেশি হরেক রকম মদের বোতল। ছোট বড় এসব মদের বোতল পরীমনির ড্রইংরুম, বেডরুম এমনকি বাথরুমেও রাখা ছিল। অভিযানে এলিট ফোর্স র্যাবের সদস্যরা হরেক রকমের মদ জব্দ করে। এসময় তার রুম থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়।
রাতে পরীমনির বাড়িতে অভিযানের পর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাড়িতে অভিযান শুরু করেন র্যাব সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ মদ, বিয়ার, সিসা সরঞ্জাম ও বিকৃত যৌনচারের সরঞ্জাম পাওয়া যায়। প্রযোজক রাজ একটি রুমে খাট পেতে এসব সরঞ্জাম রেখেছিলেন। যেখানে একাধিক নারী পুরুষ একসঙ্গে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল। এটি নজরুল ইসলাম রাজের রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের একটি কক্ষ বা বিশেষ বিছানা বলে জানিয়েছে এলিট ফোর্স র্যাব।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






