পরীমনি বললেন, ‘ও আমার ছোট ভাই’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে আলোচিত অভিনেত্রী পরীমনির প্রেমের গুঞ্জনটা খুব একটা পুরোনো হয়নি। এ বছরের শুরুতে পরীমনির সঙ্গে শেখ সাদীকে আদালতে দেখা গেছে, এমনকি পরীমনির জামিনদারও ছিলেন এই তরুণ গায়ক।
পরে দুজনের ঘোরাঘুরি, রোমান্টিক ফেসবুক পোস্ট গুঞ্জনকে অনেকটা ভিত্তি দিয়েছিল। তবে সম্পর্কটা বেশি দিন টেকেনি, এ বছরের এপ্রিলে আবারও শিরোনামে এসেছিলেন পরীমনি-সাদী। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুজনের সম্পর্ক চুকেবুকে গেছে।
প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নে দুজনই সরাসরি কোনো উত্তর দেননি, বরাবরই কূটনৈতিক উত্তর দিয়েছেন তারা। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করেছেন পরীমনি।
সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন পরীমনি। তিনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’
এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী প্রসঙ্গে পরীমনি বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
আর শেখ সাদী বলেছিলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়।
চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমনির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, সেটিও অস্বীকার করেছেন পরীমনি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











