ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

পরীমনির ‘শীত নাই’

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢালিউডের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সারাক্ষণ আলোচনায় থাকতে পছন্দ করেন। অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবনের খবরের কারণেই এখন তাকে নিয়ে বেশী আলোচনা হয়।

গত বুধবার সকালে ফেসবুকে প্রবাসের অবকাশ যাপনের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় তিনি। কম পোশাকে একাধিক ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন ‘শীত নাই’। 

সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। পরীর পড়নে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদ চশমা। সমুদ্রের নীল জলরাশির পটভ‚মিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।

পরীমণির এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করছেন। জানা গেছে, কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়েছেন কয়েকটি হাউস উদ্বোধনের কাজে। কাজের ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে।