পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি : সংগ্রহ করা
পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠছে পার্বত্য পর্যটননগরী রাঙ্গামাটি। শহরসহ আনাচে-কানাচে বিনোদন ও দর্শনীয় স্পটগুলোতে এখন পর্যটকদের সরব উপস্থিতি। প্রতি বছর বর্ষার পরপরই পর্যটন মৌসুম শুরু হলেও এবার সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শুরুর দিকে পর্যটকের আগমন ছিল কিছুটা কম। নির্বাচন চলাকালে কিছুটা ভাটা পড়লেও নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি পাড়ি দিচ্ছেন পর্যটকরা। নৈসর্গিক প্রকৃতির হাতছানিতে আগমন ঘটছে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের।
প্রতি শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোতে ভিড় জমছে ভ্রমণপিপাসু লোকজনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে এসব তথ্যচিত্র জানা যায়।
সরকারি পর্যটন বিভাগের রাঙ্গামাটি পর্যটন ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া বলেন, নির্বাচনের কারণে চলতি মৌসুম শুরুর দিকে পর্যটন কমপ্লেক্সে পর্যটকের আগমন সামান্য কম হলেও তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। এখন তো জানুয়ারি। পর্যটনের ভরা মৌসুম। তার ওপর এরই মধ্যে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে এখন বুকিং থাকছে প্রায় শতভাগ।
স্থানীয় আবাসিক হোটেল ব্যবসায়ী ও ‘হোটেল প্রিন্স’এর মালিক নেছার আহমদের বক্তব্যও একই। তিনি জানান, তার হোটেলে আগত পর্যটকদের টানা বুকিং চলছে। নির্বাচনের পরপরই প্রচুর বুকিং শুরু হয়েছে। আসছেন বিদেশী পর্যটকও। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষণীয়। তা ছাড়া সদ্য নির্বাচনেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি রাঙ্গামাটির পর্যটন খাতে।
রাঙ্গামাটি ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাকসুদ জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্যুরিষ্ট পুলিশ দায়িত্ব পালন করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবাই সুন্দরভাবে রাঙ্গামাটি শহর ঘুরছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ করছেন প্রচুর পর্যটক। ছুটছেন শহরসহ আনাচে-কানাচের বিভিন্ন পর্যটন ও বিনোদন স্পটে। রাঙ্গামাটি সরকারি পর্যটন কমপ্লেক্স ছাড়াও সেখানকার মনোরম ঝুলন্ত সেতু, ডিসি বাংলো পার্ক, জেলা পুলিশের পলওয়েল ও লাভপয়েন্ট স্পট, সুবলং ঝরনা স্পট, আরণ্যক, পেদাটিংটিং, টুকটুক ইকোভিলেজ, বেড়ান্যে লেক, বড়গাং, মুন্সী আবদুর রউফ স্মৃতিসৌধ, সুখী নীলগঞ্জ, রাজবন বিহার, চাকমা রাজার বাড়িসহ প্রচুর দৃষ্টিনন্দন ও বিনোদন কেন্দ্রসহ রাঙ্গামাটি শহরের আনাচে-কানাচের স্পটগুলো পর্যটকদের সরব উপস্থিতিতে মুখর। কাপ্তাইয়ের জাতীয় উদ্যাণ, নৌবাহিনী পর্যটন স্পট, শিলছড়ি স্পট, বিজিবি স্পট, বনশ্রী পর্যটন স্পটসহ বিভিন্ন জায়গায় ছুটছেন পর্যটকরা। পাড়ি জমাচ্ছেন ভারতের মিজোরাম সীমান্তবর্তী বাঘাইছড়ির সাজেক পর্যন্ত গিয়ে।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু





