পল্লবীতে নারী ও পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, বিলকিস আক্তার ও রাজু। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ পৃথক ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
পল্লবী থানার এসআই কাওসার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজনের মধ্যে বিলকিস তার খালাতো বোনের সঙ্গে সেকশন ১২ ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক।
পুলিশ আরও বলেন, টিনশেড ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগা অবস্থায় বিলকিসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুর রায়পুর উপজেলায়। স্বামীর সঙ্গে বিলকিসের আগেই তালাক হয়েছিল। তবে মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে দারুস সালাম থানার ওসি আসলাম উদ্দিন জানান, নিহতদের অন্যজন রাজু দারুস সালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের উপর একটি রুমে বসবাস করতেন। খবর পেয়ে তার ঘরের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, রাজশাহীর পবা উপজেলার এনামুল হকের ছেলে রাজু। তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, তিনি বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তার পরিবার জানিয়েছে, তিনি ঢাকা-রাজশাহী মিলিয়ে একাধিক বিয়ে করেছিলেন।
নিহতদের নিয়ে পুলিশের ধারণা, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






