পশ্চিমবঙ্গ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:১৪ পিএম, ২২ মে ২০১৮ মঙ্গলবার
পশ্চিমবঙ্গ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আর্ন্তজাতিকভাবে খ্যাতসম্পন্ন অভিনেত্রী ববিতা। কলকাতার টেলিসিনে সোসাইটি তাকে সম্প্রতি এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ১৭তম টেলিসিনে অ্যাওয়ার্ড। অশনি সংকেত মুক্তির ৪৫ বছর পর নন্দিত নায়িকা ববিতাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করছে টেলিসিনে সোসাইটি।
বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানালেন টেলিসিনে সোসাইটির জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল।
১৯৭৩ সালের ১৫ আগস্ট সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে অভিনয় করেই দুই বাংলার দর্শকের মন জয় করে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। এ চলচ্চিত্রে অভিনয় করেই সে সময়কার নায়িকাদের মধ্যে তিনি এক অন্যরকম উচ্চতায় পৌঁছে যান। সেই সময় ভারত থেকে বিএফজে, ভারত প্রসার সমিতিসহ আরও অন্যান্য পুরস্কার লাভ করেন ববিতা।
ববিতা বলেন, এই আজীবন সম্মাননা এক বিরাট আন্তর্জাতিক স্বীকৃতি। পুরস্কারটির প্রসঙ্গে যখন আমার কাছে আসে তখন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সেই সময়টা যেন বারবার চোখের সামনে চলে আসছিল। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই অবাক হই।
তিনি বলেন, অশনি সংকেত আমাকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছিল। বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







