ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:২৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

পশ্চিমবঙ্গে করোনায় মেয়েদের মৃত্যুহার বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

পশ্চিমবঙ্গে করোনায় মেয়েদের মৃত্যুহার বেশি

পশ্চিমবঙ্গে করোনায় মেয়েদের মৃত্যুহার বেশি

ভারতের পশ্চিমবঙ্গে করোনাআক্রান্তদের মধ্যে নারীদের মৃত্যুর হার তুলনামূলক ভাবে বেশি বলে সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। এ দিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ন’জনের।

এ দিন মৃত্যুর পরিসংখ্যানকে বিভিন্ন মাপকাঠিতে বিশ্লেষণ করে এই রাজ্যের করোনা-নথির চেহারায় বদল আনা হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, করোনা পজ়িটিভ মৃতদের মধ্যে কো-মর্বিডিটি ছিল, এমন রোগীর সংখ্যা ২৬৬ জন। শতাংশের হিসাবে যা ৬৫.৬ শতাংশ। কো-মর্বিডিটি নেই এমন রোগীর সংখ্যা ১৩৯, অর্থাৎ ৩৪.৪ শতাংশ। এই তথ্য জানিয়ে, বয়স এবং লিঙ্গের ভিত্তিতে মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়েছে।

দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মৃতদের মধ্যে ৭৫ বছরের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি—২১.০৭ শতাংশ, ৬০-৭৫ বছর বয়সিরা ১৫.৩৯ শতাংশ, ৪৫-৬০ বছর বয়সিরা ৭.০৩ শতাংশ।

বুলেটিন অনুয়ায়ী, আক্রান্ত পুরুষদের মধ্যে মৃত্যুর হার যেখানে ৪.৪৮ শতাংশ,  নারীদের মধ্যে তা ৫.৪০ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের প্রাথমিক অনুমান, সামাজিক কারণে মহিলাদের পরীক্ষা সম্ভবত কম হওয়ায় রোগ ধরা পড়ছে দেরিতে।  ফলে চিকিৎসায় দেরি হচ্ছে।

বুলেটিনের তথ্য বলছে, কো-মর্বিডিটির কারণে মৃত্যুর ঘটনায় সবচেয়ে বেশি দাপট হাইপারটেনশনের। মৃত পুরুষদের ক্ষেত্রে ২৭ শতাংশ এবং নারীদের মধ্যে ২৯ শতাংশের হাইপারটেনশন ছিল। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে পুরুষ ১০ শতাংশ এবং নারী ১১ শতাংশ। ডায়াবিটিসের অস্তিত্ব ১৯ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ নারীদের মধ্যে পাওয়া গিয়েছে। কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে পুরুষ ১৯ শতাংশ এবং নারী ১৮ শতাংশ। কো-মর্বিডিটির নিরিখে ৩১-৪৫ বছরের মধ্যে কার্ডিয়াক ডিজ়িজ, ডায়াবিটিস এবং হাইপারটেশনের প্রকোপও উদ্বেগজনক।