ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৭:৪৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

পশ্চিমবঙ্গে ফের কড়াকড়ি লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পশ্চিমবঙ্গে লকডাউনের প্রথম দিনেই কড়াকড়ি কলকাতায়। শহরের বিভিন্ন রাস্তায় সারাদিনই চলে তল্লাশি। প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বেরলেই চলে ধরপাকড়। বৃহস্পতিবার এ লকডাউন শুরু হয়।

জেলা থেকে কলকাতায় ঢোকার সমস্ত রাস্তাই নজরদারির আওতায় ছিল। বাজার-দোকান বন্ধ। সারাদিনই টহল দেয় পুলিশ ভ্যান। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে বেহালা, গড়িয়াহাট, রাসবিহারী, টালিগঞ্জ, সেন্ট্রাল অ্যাভিনিউসহ কলকাতার বিভিন্ন জায়গায় একই ছবি ধরা পড়ছে। শুধু কলকাতাতেই নয়, জেলাতেও পুলিশি নজরদারির রাশ কোথাও আলগা হয়নি। রাস্তায় চলছে পুলিশি টহলদারি।

পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে সপ্তাহে দুইদিন। প্রথমই ছিল পুলিশি নজরদারি। এ সপ্তাহে আগামী শনিবারও লকডাউন। আগামী সপ্তাহে বুধবার এবং আরও একটি দিন লকডাউন থাকবে রাজ্য জুড়ে। এ দিন যাঁরা গাড়ি নিয়ে বেরচ্ছেন, তাঁরা কোথায় যাচ্ছেন, কী কারণে বেরিয়েছেন তা জানতে চাইছেন পুলিশকর্মীরা। দেখতে চাওয়া হয় পরিচয়পত্রও। লকডাউনে শুধু মাত্র জরুরি পরিষেবার ওপর ছাড় ছিল।

-জেডসি