ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

পহেলা ফাল্গুনে ঘুরতে গিয়ে মেডিকেল ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার। ফাইল ছবি

পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার। ফাইল ছবি

পহেলা ফাল্গুনে ঘুরতে গিয়ে পাবনা মেডিকেল কলেজের ছাত্রী তানজিলা হায়দার (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানজিলা নিহত হন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিলা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে। তানজিলা পাবনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।

পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পহেলা ফাগুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন তানজিলা। তারা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দেয়। সে সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তানজিলা।