ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:০৮:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

পহেলা বৈশাখের দিন দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষ ১৪২৬।  বর্ষবরণের প্রথমদিনে সকালে রৌদ্র উজ্জ্বল থাকবে। তবে পহেলা বৈশাখের আনন্দ ফিকে করে দুপুরে নামতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বাংলা বছরের প্রথম দিনের সকালে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এসময় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টি পরিমাপ করার ম্যাপে দেখা যায়, পহেলা বৈশাখের সকালের দিকে ঢাকার আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ আব্দুল মোমেন বলেন, বাংলা বর্ষবরণের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া দেশের উত্তর ও পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৈশাখের প্রথম দিনে আমরা কালবৈশাখীর আশঙ্কা করছি না। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামলে তাপমাত্রা বাড়বে। চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর এই সময়টা সাধারণত এমনই থাকে।

এদিকে শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  এর ফলে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

-জেডসি