পাঁচ দেশের দূতের পরিচয়পত্র পেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ভারতের হাইকমিশনারসহ ইতালি, তানজানিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রদূতবৃন্দ পৃথক পৃথকভাবে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
ভারতের নতুন হাইকমিশনার হলেন-রিভা গাঙ্গুলি দাস। এছাড়া রাষ্ট্রদূতেরা হলেন : ইতালির এনরিকো নুনজিয়াতা, তানজানিয়ার বারাকা হারান লুভান্ডা, আজারবাইজানের আশরাফ ফরহাদ শিখালিয়েভ ও উজবেকিস্তানের ফারহদ আরজিয়েভ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সকলের সঙ্গে দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশ সবসময় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নতুন দূতদের এখানে কার্যকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।
বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে আবদুল হামিদ ব্যবসা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও নিজ নিজ দেশের স্বার্থে রাষ্ট্রদূতদের সকল সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আন্তরিক সহায়তার জন্য ভারতের জনগণ ও সরকারের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক চমৎকার। বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক দিন দিন বেড়ে চলেছে।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক, জল ও আকাশ পথে সংযোগ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এটি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে দ্বিপক্ষীয় ভিত্তি জোরদারের মাধ্যমে সম্পর্ক বাড়াতে সহায়ক হয়েছে।
ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে ইতালিকে এখানে বিনিয়োগের সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান জানান।
দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে এ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।
দূতবৃন্দ বাংলাদেশে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আর্থ-সামাজিক, যোগাযোগ ও অবকাঠামো খাতে বাংলাদেশের অসামান্য উন্নয়নের প্রশংসা করে তারা তাদের নিজ নিজ দেশের অবস্থান থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রদূতবৃন্দ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস অশ্বারোহী দল অনুষ্ঠানের অংশ হিসেবে তাদের গার্ড অব অনার প্রদান করে।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









