ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:৫৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তানজিন তিশা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার

তানজিন তিশা!

তানজিন তিশা!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দিয়ে অল্প ক’দিনের জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র। জায়েদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি কী কী করতে চান।

উপস্থাপকের প্রশ্ন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

গতকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক জায়েদ খানের।