ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৪:০৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

পাক বিজয়রথ থামিয়ে ফাইনালে কিউইদের মুখে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ এএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। রবিবার টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার রাতে দুবাইতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের ৪ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৭ রান তুলে নেয়। ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

জয়ের জন্য ২ ওভারে ২২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। শাহিন আফ্রিদির ১৯তম ওভারেই ২২ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ওভারের শেষ ৩টি বলে পরপর ৩টি ছক্কা মারেন ম্যাথিউ ওয়েড। তিনি টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪১ রান করে নট-আউট থাকেন। মার্কাস স্টইনিস ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাথিউ ওয়েড।

টি-২০ ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যােন্ড বা অস্ট্রেলিয়া কেউই এর আগে এ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়নি।