ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২১:৩৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

পাকিস্তানকে ১৪ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের কিশোরীরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৫ পিএম, ১০ আগস্ট ২০১৮ শুক্রবার

ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে বাংলার মেয়েরা ফুঁ দিয়ে উড়িয়ে দিল। একের পর এক গোল বন্যায় ভাসিয়ে পাকিস্তানকে ১৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৫ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার শুভ মিশন শুরু করল লাল-সবুজ মেয়েরা।



ম্যাচে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড শামুসন্নাহার।



আজ বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের গোল হজম করা ছাড়া পাকিস্তান দলের আর কোন কিছু করার ছিলনা।



ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় লাল-সবুজদের এগিয়ে দেয় তহুরা খাতুনের গোল। ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে সেটপিসে বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ তে এগিয়ে দেন মিডফিল্ডার মনিকা চাকমা। আর দুই মিনিট পর ব্যবধান ৩-০ গিয়ে দাঁড়ায় হেড থেকে তহুরা খাতুনের জোড়া গোলে। 

 


তখন থেকেই বোঝা যাচ্ছিল মাঠে আজ বাংলার মেয়েরা গোলের বন্যায় ভাসাবে পাকিস্তানকে। ম্যাচের ৩১ মিনিটেই চার গোল করে নিজেদের গুণের ঝলক দেখাতে শুরু করে মেয়েরা। এরপর পাকিস্তানি গোলরক্ষকের হাত ফস্কে যাওয়া বল আলতো টোকায় জালে জড়ান ডিফেন্ডার শামসুন্নাহার। বাংলাদেশের হয়ে পঞ্চম গোলে অবদান মারিয়া মান্ডার। ৩৯ মিনিটে ডি-বক্সে জোরালো এক শটে গোল করেন অনূর্ধ্ব-১৫ অধিনায়ক। প্রায় মাঝ মাঠ থেকে বাঁকানো এক শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান ডিফেন্ডার আঁখি খাতুন।




বিরতির আগেই পাকিস্তানের ভাগে ছয় গোলের উপহার দেয় বাংলার মেয়েরা। দ্বিতীয়ার্ধে পাকিস্তানি মেয়েদের উপর যেন আরও বেশি ক্ষেপে যায় বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে কর্নার কিক থেকে ডিফেন্ডার সাজেদা খাতুনের গোলে ব্যবধান দাঁড়ায় ৭। পরের সাত মিনিটে ফরোয়ার্ড শামসুন্নাহারের হ্যাটট্রিকে ব্যবধান দাঁড়ায় ১০ গোলে।



৫৮ মিনিটে সাজেদার দ্বিতীয় ও আনাই মঘিনির কল্যাণে পাকিস্তানের জালে ১২ গোল পূর্ণ করে বাংলাদেশ। ৮৮ মিনিটে আনাই মোঘিনির দ্বিতীয় ও ৯০ মিনিটে শামসুন্নাহারের চতুর্থ গোলে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে সাফ আসরে ক্ষুদে বাঘিনীরা জোর হুংকারেই মাঠ ছাড়লেন।