ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৫:২৫:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

পাকিস্তানি অভিনেত্রীকে ধন্যবাদ জানালেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সম্প্রতি সময় তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নাটক থেকে শুরু করে তারকাদের নিয়ে বেশ আলোচনা করছেন। হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসার পর তা যেন আরও বেড়ে গেছে।

এর মাঝে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন।

ফুচকা খাওয়া, রিকশায় ঘোরাঘুরি— ঢাকায় আর কী করলেন হানিয়া আমির?
হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা

সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। শাড়ি পরা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আলোচিত গান ‘অভদ্র প্রেম’।

এরপর ছবিগুলো নেটিজেনদের মাঝে বেশ ভাইরাল হয়েছে। যা সালমান মুক্তাদিরেও চোখে পড়েছে। এবার ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানিয়েছেন সালমান মুক্তাদির।

শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে সালমান মুক্তাদির লিখেছেন, ‘ধন্যবাদ ইয়ুমনা, ভালোবাসা বাংলাদেশ থেকে।’ যা নিয়ে নেটিজেনরাও বেশ আলোচনা করছেন।