পাকিস্তানি ৬০০ ‘বধূ’ চীনের কাছে বিক্রি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
প্রতীকী ছবি
পাকিস্তানের ছয়শর বেশি নারী ও কিশোরীকে চীনের কাছে বিক্রি করা হয়েছে। এর মধ্যে অনেককে নববধূ হিসেবে চীনারা ক্রয় করেছে। দুই বছরের কম সময়ের মধ্যে এদের পাচার করা হয়েছে বলে পাকিস্তানি তদন্ত প্রতিবেদক সংবাদমাধ্যম এপির প্রতিবেদককে জানিয়েছেন। আলজাজিরা।
পাকিস্তানের দরিদ্র পরিবারের নারী ও কিশোরীদের বধূ বেশে চীনা নাগরিকদের কাছে বিক্রি করা হয়েছে। এভাবে পাচার হওয়া ৬২৯ নারী ও কিশোরীর ব্যাপারে তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের তদন্তকারী কর্মকর্তা। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের লাভজনক সম্পর্কের কারণে সরকার এ ধরনের মানবপাচার রোধে ব্যর্থ হয়েছে। অক্টোবরে ফয়সালাবাদ আদালত মানবপাচারের সঙ্গে জড়িত ৩১ চীনা নাগরিককে মুক্তি দিয়েছে। এটি আসলে দুই দেশের ‘লাভজনক’ সম্পর্কের অংশ!
সরকারের পক্ষ থেকে তদন্ত রোধের প্রচেষ্টা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এমন মন্তব্য করেন দুই কর্মকর্তা। এ কারণে তারা আশঙ্কার মধ্যেও রয়েছেন। এমন একজন কর্মকর্তা বলেন, এসব নারী-কিশোরীকে সাহায্য করার মতো কেউ নেই। এ নিয়ে আলোচনা চলছে, তবে একই সাথে এটি (মানবপাচার) বেড়েই চলেছে। কারণ তারা জানে, এভাবেই তারা পালাতে পারবে। কর্তৃপক্ষ সব জানে কিন্তু প্রত্যেকেই তদন্ত না করার জন্য চাপে থাকেন। এ কারণে নারী পাচার বাড়ছে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে এ বিষয়ে তারা কিছু জানে না।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











