ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৫:৩০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

পাকিস্তানে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ৩১ মে ২০২০ রবিবার

পাকিস্তানে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

পাকিস্তানে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড

একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করেছে  পাকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯ জন। আর করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। খবর-ডন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়ে ২২৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৮ হাজারের বেশি ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমিত হওয়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার পর্যন্ত দেশটিতে ৬৯ হাজার ২২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ দিন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ১ হাজার ৪৮৩ জন প্রাণ হারিয়েছেন।