পাচার হওয়া ৬ কিশোরীকে ফেরত দিয়েছে ভারত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে পাচার হওয়া ৬ কিশোরীকে তেঁতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিজিবি-বিএসএফের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে। ফিরিয়ে আনা কিশোরীদের বাড়ি নড়াইল, খুলনা, পটুয়াখালী, খাগড়াছড়ি, বাগেরহাট ও যশোর জেলায়।
রবিবার দুপুরে ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে ৬ কিশোরীকে বাংলাদেশের একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়৷ এসময় পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এরশাদুল হক এবং বিএসএফ ৫১ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট কে উমেশসহ বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, পঞ্চগড় জেলা ও তেঁতুলিয়া উপজেলার ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে বাংলাবান্ধা ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাজ শেষে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়৷
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ওই ৬ কিশোরীকে ভারতের একটি এনজিও, বাংলাদেশের একটি এনজিওর কাছে বিজিবি-বিএসএফের সহযোগিতায় হস্তান্তর করেছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাবুল শেখের মেয়ে আয়েশা খাতুন (১৭), খুলনা সদর উপজেলার বাঘমাড়াই গ্রামের মোঃ মহারাজা মির্জার মেয়ে মোছাঃ মায়া লাকি (২৫), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার তোলাতুলি গ্রামের কালাম গাজীর মেয়ে মোছাঃ শারমিন (২৬), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বলিচন্দ্রপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের মেয়ে পাখি শেখ (১৯), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ডাবরা গ্রামের ইউসুফ শেখের মেয়ে মনিরা শেখ ও যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আছর আলীর মোল্লার মেয়ে সাবিনা ইয়াসমিন (২৫)।
কিশোরীদের চাকরিসহ বিভিন্ন প্রলোভন দিয়ে ভারতে পাচার করা হয় বলে জানা যায়। তাদের পরিবার নানাভাবে খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায় না৷ পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ইমপালস এনজিও নেটওয়ার্ক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এক বছর আগে ওই ৬ কিশোরীকে উদ্ধার করে চেন্নাইয়ের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করে।
পরে ওই এনজিওর মাধ্যমে বাংলাদেশের একটি এনজিওর সহযোগিতায় ওই কিশোরীদের নাম পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। এক বছর চিঠি চালাচালির পর রোববার তাদের ফেরত পাঠানো হয়।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



