পাটজাত পণ্যের মেলা শুরু হচ্ছে আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
বহুমুখী পাটজাত পণ্যের তিন দিনব্যাপি মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। গতকাল এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা অফিসার্স ক্লাবের খেলাঘর হল প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের ব্যবস্থাও থাকবে মেলায়।
তথ্য বিবরণীতে বলা হয়, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বৃহস্পতবার বিকেল ৩টায় এ মেলার উদ্বোধন করবেন। পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পাটপণ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এই মেলার আয়োজন করেছে। জেডিপিসির মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তাগণ দৃষ্টিনন্দন বিভিন্ন পাটপণ্য উৎপাদন করছেন যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে। বহুমুখী এসব পাটজাত পণ্যকে দেশে জনপ্রিয় করতে প্রচার প্রচারণাসহ বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, পাটজাত পণ্যের উদ্যোক্তাগণ এ পর্যন্ত ২৮৫ রকমের বহুমুখী পাটপণ্য উৎপাদন করেছেন। বহুমুখী পাটজাত পণ্যের এ মেলা পাটজাত পণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং দেশি-বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হবে।
সরকারের গৃহীত উদ্যোগসমূহ যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই এ মেলার লক্ষ্য।ফলে ঐতিহ্যবাহী সোনালী আঁশ বাংলাদেশের সমৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে সহায়তা করবে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









