পাতাল স্টেশনে সন্তানের জন্ম দিলেন তরুণী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে দুই দেশের সেনারা তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে।
হামলা-পাল্টা হামলায় কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। আর এর মধ্যেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
অবশ্য রুশ সেনাদের বিমান হামলা থেকে বাঁচতে কিয়েভের বাসিন্দাদের আগেই সতর্ক করা হয়। নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছিল তাদের।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাজধানীর পাতাল রেলস্টেশনে আশ্রয় নিতে শুরু করেন বাসিন্দাদের অনেকে। স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রো ট্রেনগুলো এ সময় আশ্রয়প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্ল্যাটফর্মেও অনেকে আশ্রয় নেয়।
এদের মধ্যেই ছিলেন ২৩ বছর বয়সী একজন তরুণী। তিনি ছিলেন গর্ভবতী। সন্তান জন্ম দেওয়ার সময় কাছাকাছি চলে এসেছিল তার। তাই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেন পাতাল রেলস্টেশন। স্থানীয় সময় রাত যখন সাড়ে ৮টা, তখন প্রচণ্ড ব্যথায় কাতর ওই তরুণীর আর্তনাদ গিয়ে পৌঁছায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কানে।
তাৎক্ষণিক তারা এগিয়ে যান। আর সেখানে তাদের সহায়তায় ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দেন ওই তরুণী। নবজাতকের নাম রাখা হয়েছে ‘মিয়া। ’
পরে পুলিশ অ্যাম্বুলেন্স ডেকে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দু’জনই সেখানে ভাল আছেন। দেশটির বাসিন্দাদের অনেকে বাইরের দুনিয়ার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যুক্ত রয়েছেন। স্বজন-বন্ধুদের সঙ্গে তাদের যোগাযোগ এই অ্যাপের মাধ্যমেই। আর টেলিগ্রামের একটি উন্মুক্ত গ্রুপে মিয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে।
এই ঘটনাকে বলা হচ্ছে ‘মিরাকল অব কিয়েভ’।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ পর্যন্ত মানুষ ইউক্রেনে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
সূত্র: ডেইলি মেইল
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










