পানি এসেছে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিন দিন ধরে চলা পানির সমস্যার সমাধান হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকাল থেকে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পানি সরবরাহ করতে শুরু করেছে ওয়াসা।
এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগে অজ্ঞাত কারণে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে থেকে কিনে এনে পানি পান করতে হয়। এছাড়া পানির কারণে ব্যাহত হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অস্ত্রোপচার কার্যত্রমে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাসপাতালের পাম্প থেকে পানি উঠছিল না। ফলে পুরো হাসপাতাল এলাকায় বৃহস্পতিবার থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান, পানির লাইনে স্বাভাবিক সরবরাহ না থাকায় সাময়িক সংকট দেখা দেয়। তবে এ কারণে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। গত তিনদিন পাশের জাতীয় কিডনি হাসপাতাল থেকে বিকল্প উপায়ে পানির ব্যবস্থা করা হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ আজ তাদের লাইন থেকে সরাসরি পানি সরবরাহের ব্যবস্থা করেছে। ফলে আপাতত পানির সংকট দূর হয়েছে।
তবে পানি সংকটের কারণে নিয়মিত চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি অস্ত্রপ্রচার বন্ধের বিষয়ে তিনি বলেন, 'পানির কারণে অস্ত্রোপচারে কোন বিঘ্ন ঘটেনি। শনিবার (৩০ অক্টোবর) আমি নিজে পাঁচজন রোগীর অস্ত্রোপচার করেছি।'
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা


