ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:২৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরে সিংড়ার দমদমা হাতিগাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালের এই ঘটনায় নিহতরা হলেন- মিঠু আলীর মেয়ে মিম ও শামিম হোসেনের ছেলে কাউসার।

এলাকাবাসী জানায়, মিঠু আলীর মেয়ে মিম ও শামিম হোসেনের ছেলে কাউসার খেলতে গিয়ে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার ধারে স্যান্ডেল পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী ডোবায় তল্লাশি চালিয়ে কচুরিপানায় আটকে থাকা ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-আলম সিদ্দিকী বলেন, সকালে কাউসার ও মিম বাড়িতে খেলা করছিলো। কোন এক সময়ে বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।

-জেডসি