পানির ট্যাংকে বিস্ফোরণ : দগ্ধ খানমের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৭ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার
রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিনা খানম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা গেছেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে দগ্ধ তিন বছরের শিশু রুহি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মঙ্গলবার সকালে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে বাড়ির মালিক ইয়াকুব আলী খান (৭০), তার স্ত্রী হাসিনা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন আক্তার (৩৪), তার শিশু মেয়ে রুহি (৩) ও মিস্ত্রি মাহবুব হাসান (৩২) দগ্ধ হন।
ইয়াকুবের শ্যালক মারুফ হোসেন জানান, ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলায় পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের জন্য মিস্ত্রি হাসানকে আনা হয়। পরে পানি আছে কি না টর্চ লাইটে স্পষ্ট দেখতে না পেয়ে মোমবাতি আনা হয়। মোমবাতি জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ট্যাঙ্কে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে ট্যাঙ্কের কাছে থাকা পাঁচজন দগ্ধ হন।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মঙ্গলবার রাত একটার দিকে শিশু রুহি মারা যায়। তার শরীরের ৯০ ভাগ দগ্ধ ছিল। বুধবার রাতে হাসিনা খানমের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ দগ্ধ ছিল। আর ইয়াকুবের ২৫ ভাগ, ইয়াসমিনের ৪১ ভাগ ও হাসানের শরীরের ৮৫ ভাগ দগ্ধ হয়েছে। দগ্ধ সবার শ্বাসনালি পুড়ে গেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






