পানির সংকটে নিয়ন্ত্রণে আসছে না বঙ্গবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। কিন্তু পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে।
সোমবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে তিনজন ফায়ার সার্ভিস সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্স মার্কেটসহ অন্তত ৪টি ভবনে ছড়িয়ে পড়েছে।
এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











