পাপুয়া নিউগিনিকে হারিয়ে সালমাদের দারুণ শুরু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫৭ পিএম, ৮ জুলাই ২০১৮ রবিবার
হল্যান্ডের রাজধানী আমস্টারডামে পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের মেয়েরা
ক‘দিন আগে এশিয়া কাপ জিতেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছেন। শনিবার সালমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুও হয়েছে জয় দিয়ে। হল্যান্ডের আমস্টারডামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামা পাপুয়া নিউগিনিকে মেয়েরা হারিয়েছেন ৮ উইকেটে।
টস জিতে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক সালমা খাতুন। এশিয়ার চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব মন্থর গতিতে এগিয়েছে পাপুয়া নিউগিনির ইনিংস। মাত্র ২ রানে ২ উইকেট তুলে নিয়ে শুরুতেই অভিষিক্তদের কাঁপিয়ে দেন সালমা-জাহানারারা। এরপর অবশ্য দেখে-শুনে খেলে উইকেটে টিকে থাকায় মনোযোগ দেয় পাপুয়া নিউগিনি।
পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ৮৪ রান তুলতে পারার মূল কৃতিত্ব দলটির দুই ব্যাটার তানিয়া রুমা (২৩*) আর ভেরু ফ্র্যাঙ্কের (২৭)। এই দুজন ষষ্ঠ উইকেটে গড়েন ৪১ রানের জুটি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল পান্না ঘোষ। ১৫ রানে নিয়েছেন ২ উইকেট।
৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙে ১৫ রান করে আয়েশা রহমান ফিরে গেলে। শামীমা ফিরেছেন ৩৫ রান করে। ফারজানা হকের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে করেছেন ২৩ রান। ফারজানা হক ১৭ ও নিগার সুলতানা ১১ রান করে অপরাজিত থাকেন। গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক হল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











