পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জের স্বামীর মারধরে মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আতাউর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটক আতাউর রংপুর জেলার কোতোয়ালি থানার শেখপাড়া গ্রামের সাধু মিয়ার ছেলে। ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্ত্রী মমতাজ বেগমের বাড়িতে থাকতেন।
মমতাজ বেগমের চাচাতো ভাই আল মামুন বলেন, আতাউর রহমান ১০ বছর আগে শাসনগাঁও মমতাজ বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। সে সময় মমতাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। তবে এখন পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান আসেনি।
তিনি আরও বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের সংসারে ঝগড়া শুরু হয়। যখনই টাকার প্রয়োজন হতো তখনই মমতাজের সঙ্গে ঝগড়া করতেন আতাউর। গতরাতেও তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। এরপর সকালে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর মারধরে মমতাজের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আতাউরকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে আতাউরকে আটক করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






