পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে দেয়া নোটিশ বিষয়ে রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশিদ আলম খান ও তাকে সহায়তা করেন এডভোকেট টাইটাস হিল্লোল রেমা।
এডভোকেট খুরশিদ আলম খান জানান, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ এনজিও গুলো পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশের যে নোটিশ দেয় সেটা চ্যালেঞ্জ করেছি এবং তারা এ ধরনের সালিশ কোন আইনে করে তাদের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি। আদালত পর্যবেক্ষণসহ রিটটি খারিজ করে আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে পর্যবেক্ষণগুলো দেখা যাবে।
ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে এডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিটটি দায়ের করেন।
আইনজীবী খুরশিদ আলম খান আরো জানান, গত ২২ আগস্ট বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। তাকে কোন আইনে ডাকা হলো এবং সে বিষয়ে তাদের ক্ষমতা কতটুকু তা রিটে চ্যালেঞ্জ করা হয়।
রিটে আইন সচিব, এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











