পাসের হারে এগিয়ে মেয়েরা
আপডেট: ১২:২০ পিএম, ৯ আগস্ট ২০১৫ রবিবার
মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬৭ দশমিক ২৫ শতাংশ আর ছেলেদের পাসের হার ৬৪ দশমিক ৪৮ শতাংশ।
রোববার (০৯ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ডের মেয়েরা। এ বোর্ডে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ। ৪৮ হাজার ৮১৭ জন ছাত্রীর মধ্যে ৩৮ হাজার ৮১৭ জন পরীক্ষায় পাস করেছেন।
অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৭৪ দশমিক ৮৯ শতাংশ। ৫৬ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ৫১৩ জন পাস করেছেন।
সবচেয়ে খারাপ ফল এবার যশোর বোর্ডে। ছেলেদের পাসের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। একটু ভালো মেয়েদের। সব বিভাগ মিলিয়ে মেয়েদের পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ। ৫৪ হাজার ৪৬২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬ হাজার ৩৭ জন।
ঢাকা বোর্ডে ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৪০ শতাংশ আর ছাত্রীদের ৬৮ দশমিক ৯৪ শতাংশ। এক লাখ ৩৪ হাজার ৬৩৯ জন ছাত্রীর মধ্যে ৯২ হাজার ৮২৪ জন পাস করেছেন।
কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীদের সংখ্যাও বেশি। এ বোর্ডে ৫১ হাজার ৪৮২ জন ছাত্রীর মধ্যে ৩১ হাজার ২৩ জন পাস করেছেন। পাসের হার ৬০ দশমিক ২৬। ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৫ দশমিক ১১ শতাংশ। ৪১ হাজার ১৯০ জন ছাত্রীর মধ্যে ২৬ হাজার ৮১৮ জন পাস করেছেন। ছাত্রদের পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ।
বরিশাল বোর্ডেও ভালো করেছে মেয়েরা। ২৭ হাজার ৪৯৯ জন ছাত্রীর মধ্যে ২০ হাজার ১১৯ জন পাস করেছেন। পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ।
সিলেট বোর্ডেও ছাত্রদের তুলনায় পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। যেখানে ২৬ হাজার ৬৫৭ জন ছাত্র অংশ নিয়েছেন, সেখানে ছাত্রী অংশ নিয়েছেন ৩১ হাজার ৪৫ জন। ২৩ হাজার ৩০৭ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৭৫ দশমিক ০৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৯৮ শতাংশ।
দিনাজপুর বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। ৪২ হাজার ৪৬৮ জন ছাত্রীর মধ্যে ৩০ হাজার ৮৪৯ জন পাস করেছেন। ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৪০ শতাংশ।
০৯.০৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর












