ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৭:৪৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

‘পিইউআইসি’ সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন স্পিকার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি, ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন) এর ১৪তম সম্মেলনে যোগ দিতে গতরাত ১ টায় মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সম্মেলন ১১ থেকে ১৪ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হচ্ছে। স্পিকার পিইউআইসি’র ২১তম জেনারেল কমিটির সভায়ও যোগদান করবেন।

পিইউআইসি সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা, সৈয়দা জাকিয়া নূর এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করবেন।

শিরীন শারমিন চৌধুরী ‘পিইউআইসি’ সম্মেলন শেষে মরক্কো থেকে আগামী ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।