পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
যশোরের কেশবপুরের ভালুকঘর এলাকায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার সকালে উপজেলার সরসকাটি-মঙ্গলকোট সড়কের শ্রীরামপুর সাহাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো-আগরদাঁড়ি গ্রামের কামরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন (৫), রুহি (১৪ মাস) ও আনিকা (১৬ মাস)।
আহতরা হলেন- শহর বানু (৪০), ঝুমুর বেগম (১৮), মারিয়া খাতুন (১৭), শিরিনা খাতুন (১৮), সাজেদা সাজু (১৬), রাজিয়া বেগম (৫০), ফারহানা খাতুন (১৬), সোয়াদা খাতুন (১৫), জুলেখা খাতুন (১৫), সামিউল ইসলাম (১০) ও সোহাগ হোসেন (২৬) এবং মোস্তাকিম (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার আগরদাঁড়ি ও বাউখোলা গ্রামের কয়েকটি পারিবারি বাসযোগে বাগেরহাটে পিকনিকে যাচ্ছিলেন। পথে সকাল ৮টার দিকে শ্রীরামপুর সাহাপাড়া মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের ঘেরের পানিতে পড়ে যাত্রীসহ তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে মনিরামপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গুরুতর আহত ১৫ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফায়ার সার্ভিসের টিমলিডার শেখ আজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলে গেছে। এ ঘটনায় বাসের সব যাত্রীই কমবেশী আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আবু শাহীন বলেন, গুরুতর আহত ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা উন্নতির দিকে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে সকালেই খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার ওসি মো. শাহীন জানান, বাসটি ঘেরের পানি থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











