ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:০৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পিরোজপুরের আওয়ামী লীগ নেতা আকরামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: ০১:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

index স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরাম হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আকরামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো এবং পিরোজপুরের জনগণ হারালো তাদের একজন প্রিয় নেতাকে। শেখ হাসিনা বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এডভোকেট আকরাম বার্ধক্যজনিত রোগে আজ সকালে পিরোজপুর শহরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি পিরোজপুর জেলা প্রশাসক ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা এবং বিপুলসংখ্যক শুভাকাংখী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।