ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৪০:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে আরাফাত সানী (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার (৩)।

নিহতের স্বজনদের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, সানী ও মারিয়া খেলা করছিল। এরপর সকলের অগোচরে তারা পুকুরে যায়। সেখানে পানিতে ডুবে দুইজন মারা যান।

এদিকে, দীর্ঘক্ষণ তাদেরকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয় বলে জানান ওসি।

-জেডসি