পুদিনা হেয়ার প্যাকে গরমেও চুল রাখুন ঝলমলে ও প্রাণবন্ত
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার
পুদিনা হেয়ার প্যাকে গরমেও চুল রাখুন ঝলমলে ও প্রাণবন্ত
পুদিনার অশেষ গুণ। রান্না বা পানীয়ের স্বাদ বাড়াতে পুদিনার (Mint) জুড়ি মেলা ভার। আমাদের শরীরও ঠান্ডা রাখে এই ভেষজ। ত্বক, চুল ও স্বাস্থ্য - সবেতেই অত্যন্ত উপকারী এই ভেষজ। বিশেষ করে চুলের যে কোনও সমস্যায় খুব ভাল কাজ করে পুদিনা। পুদিনা স্ক্যাল্প ঠান্ডা রাখে এবং চুল পড়া কমায়। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের জ্বালা, যন্ত্রণা দূর করতে কার্যকরী। পুদিনা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে, ফলে চুলের বৃদ্ধি হয় দেখার মতো।
পুদিনার হেয়ার প্যাক: এক কাপ টাটকা পুদিনা পাতা মিহি করে বেটে নিন। এর সঙ্গে মেশান এক কাপ টক দই, এক চা চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল। স্ক্যাল্প ও চুলে মিশ্রণটি ভাল ভাবে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। আপনি চাইলে হেয়ার প্যাকে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। ল্যাভেন্ডার মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
অ্যালোভেরা এবং পুদিনা: গরমের সময় এই হেয়ার মাস্ক খুবই উপকারী। অ্যালোভেরা জেলের সঙ্গে পুদিনা পাতা মিহি করে বেটে নিন। এতে মেশান অলিভ অয়েল। স্ক্যাল্পে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।
কলা এবং পুদিনা: একটি পাকা কলা ও পুদিনা পাতা পেস্ট করে নিন। এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং এক চা চামচ নারকেল তেল মেশান। এই মিশ্রণটি ৩০ মিনিট ফ্রিজে রাখুন। তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল ভাবে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করুন। এই হেয়ার প্যাক স্ক্যাল্প পরিষ্কার করে এবং চুলের জেল্লাও ফেরায়।
পুদিনা ও টক দই: পুদিনা পাতার পেস্টের সঙ্গে টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। এটি চুলে আধ ঘণ্টা রেখে, তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
পুদিনা হেয়ার প্যাক ব্যবহারের উপকারিতা: পুদিনা হেয়ার প্যাক ব্যবহারে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, চুলের বৃদ্ধিতে কার্যকর, নতুন চুল গজায় এবং মাথা ঠান্ডা থাকে। পুদিনা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের ফলিকলকে পরিপুষ্ট করতে সাহায্য করে। খুশকি এবং চুলকানি থেকেও মুক্তি দেয় এই ভেষজ। স্ক্যাল্পের তেল, ময়লা পরিষ্কার করে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








