পুনঃনির্বাচিত শ্রীলংকার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
আপডেট: ০২:০১ পিএম, ২১ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় রনিল বিক্রমসিঙ্গেকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে কাজ করার আশা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে শ্রীলংকার সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ককে বাংলাদেশ যথেষ্ঠ গুরুত্ব দেয়। আমি দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদার এবং আমাদের এ অঞ্চলে ও বিশ্বে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির বিকাশে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।
আজ শ্রীলংকার পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত ১৭ আগস্ট অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে আপনার জোটের বিজয়ের পর পুনরায় শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনঃনির্বাচিত হওয়ায় আপনাকে আমি আনন্দের সাথে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীলংকায় ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের যে সূচনা করেছে, এই নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে শ্রীলংকার জনগণ তাঁকে ম্যান্ডেট দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস, সরকার পরিচালনায় আপনার স্বতন্ত্র রাজনৈতিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতা ৬০ মাসের মধ্যে আপনার নতুন দেশ গড়ার ভিশন বাস্তবায়নে সার্বিকভাবে কাজে লাগবে। যা সুশাসনের আবহে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
তিনি শ্রীলংকার প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে বিক্রমসিঙ্গের সাফল্য, সুস্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত কল্যাণ কামনা করেন।
গত সোমবারের সাধারণ নির্বাচনে বিক্রমসিঙ্গের ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) বিজয়ের পর তিনি আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











