পুরস্কারের টাকায় ঋণশোধ আনার
সাহিত্য ডেস্ক | উইমেননিউজ২৪আপডেট: ০১:৩৭ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
লেখক আনা বার্নস।
এ বছর সম্মানজনক ম্যান বুকার পুরস্কার পেয়েছেন আইরিশ লেখক আনা বার্নস। গত বুধবার লন্ডনের গিল্ডহলে ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য তাকে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কারে ভূষিত করা হয়। এ পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড।
লন্ডনের মধ্যাঞ্চলের গিল্ডহল মিলনায়তনে জাঁকালো অনুষ্ঠানে আনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৬৬ হাজার ডলার বা ৫৬ লাখ টাকারও বেশি। ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা রোজমেরি ৫৬ বছর বয়সী আনা বার্নসের হাতে পুরস্কার তুলে দেন।
৫৬ বছর বয়সী এই লেখিকা পুরস্কার ঘোষণার পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না। সে কথাই পুরস্কারগ্রহণ অনুষ্ঠানে বলছিলেন তিনি, ‘নাম ঘোষণায় আমি পুরোপুরি আকাশ থেকে পড়ছিলাম যেন। শেষ পর্যন্ত এ পুরস্কার পেয়ে আমি অভিভূত।’
তবে ২০০১ সালে প্রথম উপন্যাস ‘নো বোনস’ প্রকাশের পর আর্থিকভাবে চরম দুর্দশার মধ্যে পড়তে হয় আনাকে। এখন এই পুরস্কারের টাকা দিয়ে তিনি নিজের ঋণশোধ করবেন বলেও জানান।
ক্যাথলিক-প্রটেস্ট্যান্ট সহিংসতার সময় নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্বন্দ্বসহ বিভিন্ন বিষয়ে লেখা ‘মিল্কম্যান’ প্রসঙ্গে আনা বলেন, ‘আমি উপনস্যাস লিখতে বসে চরিত্রগুলোর জন্য অপেক্ষা করছিলাম, যতক্ষণ না তারা জীবন্ত হয়ে ওঠে। তারা জীবন্ত হওয়া ছাড়া আমি আসলে লিখতেও পারি না।’
১৯৬৯ সাল থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের এ পুরস্কার দেওয়া হতে থাকে। তবে ২০১৪ সালে এটি বিশ্বের ইংরেজিভাষী সব লেখকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
গুণী এই লেখক নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্মগ্রহণ করেন। যে বিচারক প্যানেল আনা বার্নসকে বিজয়ী ঘোষণা করেছে তার চেয়ারপারসন কোয়ামে অ্যান্থনি অ্যাপিয়াহ বলেন, এর আগে কখনো আমরা এ ধরণের লেখা পড়িনি। আনা বার্নসের বিস্ময়কর লেখনীতে প্রথাগত ধ্যান-ধারণাকে স্বতন্ত্রভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। ইংরেজি সাহিত্য জগতে ম্যান বুকার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।
ওয়াশিংটন পোস্ট বলছে, সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচটি উপন্যাসকে পেছনে ফেলে ‘মিল্কম্যান’ চূড়ান্তভাবে বুকার পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। উপন্যাসটি লেখা হয়েছে গত শতকের ৭০-এর দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথোলিক-প্রটেস্টান্ট সহিংসতার ঘটনাাকে কেন্দ্র করে। এতে নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্বন্দ্ব ও সহিংসতাকে ফুটিয়ে তোলা হয়েছে।
১৯৬৯ খ্রিস্টাব্দ থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের এ পুরস্কার প্রদান করা হয়। ২০১৪ খ্রিস্টাব্দ থেকে যুক্তরাষ্ট্রের লেখকদেরও ম্যান বুকারের জন্য বিবেচনা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




