পুরান ঢাকার ২১ ভবনের গ্যাস, বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
অবৈধভাবে রাসায়নিকের গুদাম গড়ে তোলায় রাজধানীতে ২১টি ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসাথে এসব ভবন মালিককে আগামী রবিবারের মধ্যে রাসায়নিকের গুদাম অপসারণ না করলে অন্যথায় আটক করা হবে বলে জানিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পুরান ঢাকার ইসলামবাগ ও শহীদ নগরে অভিযান চালায় ডিএনসিসির বিশেষ টাস্কফোর্স।
জানা যায়, চকবাজার ট্র্যাজেডির প্রেক্ষিতে পুরান ঢাকা থেকে অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদ করতে বিশেষ টাস্কফোর্স গঠন করে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যার অংশ হিসেবে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ খানের নেতৃত্বে পুরান ঢাকার ইসলামবাগ ও শহীদ নগর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ খান বলেন, বুধবার শিল্প মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে আবাসিক ভবনের কেমিক্যাল গোডাউন আপাতত সরিয়ে রাখতে দুটি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে সবাইকে নিজ উদ্যোগে আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর করতে মাইকিংও করা হয়েছে। সে ঘোষণা অনুযায়ী সকাল থেকে এই অভিযান শুরু করা হয়। যেসব বাসায় গোডাউন পাওয়া গেছে সেগুলো ইউটিলিটি সার্ভিসসমূহ (গ্যাস, বিদ্যুৎ ও পানি) বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা কোনো বাসার মালিককে খুঁজে পাইনি। তবে আমরা মালিকদের মেসেজ দিয়ে এসেছি যে, নিজ উদ্যোগে রবিবারের মধ্যে গোডাউন খালি না করলে তখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিস্ফোরক অধিদপ্তর ও চকবাজার থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
-জেডসি
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল





