পুরান ঢাকায় দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেব না : সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেয়া হবে না।
তিনি বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনেভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেবো না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়া হবে।’
আজ দুপুরে রাজধানীর চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর সাংবাদিকদের মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আবারও অগ্নিকাণ্ডের আশংকায় চিন্তিত মেয়র বলেন, ‘গত সোমবার থেকে রাসায়নিক কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছিলাম, অথচ দুদিনের মাথায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুরান ঢাকায় কোনো রাসায়নিক কারখানা কিংবা গুদাম থাকতে পারবে না। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘পুরান ঢাকার উচ্ছেদ অভিযানে প্রশাসনিক যে সহায়তা প্রয়োজন, তার মন্ত্রণালয় থেকে সেটি সর্বাত্মকভাবে দেওয়া হবে।’ জানান সাইদ খোকন।
এ সময় অগ্নিদুর্ঘটনায় তার ব্যর্থতা প্রমাণ হয় কি না জানতে চাইলে সাংবাদিকদের মেয়র খোকন বলেন, ‘জনগণই তা বিচার-বিবেচনা করবেন।’ এ সময় যে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সেগুলোর সংযোগ দেয়া হবে না বলে জানান তিনি।
খোকন বলেন, ‘এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।’
গতকাল বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











